আইনি সহায়তা বা লিগ্যাল এইড কিভাবে পাবেন?

 


আইনি সহায়তা কি?
বাংলাদেশ সরকার আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে বিনামূল্যে আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ নামে একটি আইন প্রণয়ন করেন।

আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ এ আইনগত সহায়তা বলতে আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে মামলার প্রাসঙ্গিক খরচ প্রদানসহ অন্য যে কোন আইনগত পরামর্শ ও সহায়তা প্রদানকে বোঝায়।

এই আইনের ১৬ ধারা অনুসারে, এই আইনের অধীন আইনগত সহায়তার জন্য সকল আবেদন সুপ্রীম কোর্ট কমিটি, জেলা কমিটি বা বিশেষ কমিটির নিকট পেশ করতে হবে৷

এই আইনে আরও বলা আছে যে আইনগত সহায়তার জন্য সংশ্লিষ্ট আইনজীবী এবং বিচারপ্রার্থী বরাবরে আদালত কোর্ট ফি ছাড়া বিনামূল্যে মামলার সাথে সংশ্লিষ্ট কাগজাদি, দলিলপত্র ইত্যাদির কপি সরবরাহ করবে।

লিগ্যাল এইড অফিসার আইনগত সহায়তা প্রার্থীকে আইনি পরামর্শ প্রদান করতে পারবে; এবং বিকল্প বিরোধ নিষ্পত্তির ক্ষমতাও লিগ্যাল এইড অফিসারের রয়েছে।

রাসেল বিশ্বাস
অ্যাডভোকেট,
জেলা ও দায়রা জজ আদালত, চট্টগ্রাম।
মোবাইল : ০১৭৪৬-০২২৫৫০

Comments

Popular posts from this blog

বাংলাদেশে কোর্ট ম্যারেজ: আইন, প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র ও খরচ