বহু বিবাহের শাস্তি

 


মুসলিম পারিবারিক আইনে বহু বিবাহ (Polygamy) কি ও এর শাস্তি

মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১ এর ৬ ধারা মোতাবেক আইনের শর্তানুসারে বহু বিবাহ (Polygamy) একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। উক্ত ধারায় বলা হয়েছে, বিবাহ বিদ্যমান থাকাকালে সালিশী কাউন্সিলের লিখিত পূর্বানুমতি ব্যতিরেকে কোন ব্যক্তি অন্য কোন বিবাহে চুক্তিবদ্ধ হতে পারবেন না এবং বিনানুমতিতে অনুষ্ঠিত কোন বিবাহ ১৯৭৪ সনের মুসলিম বিবাহ এবং তালাক রেজিষ্ট্রেশন আইন এর অধীন নিবন্ধন করা যাবে না। অর্থাৎ চেয়ারম্যান পরিষদের লিখিত পূর্বানুমতি ব্যতীত বিবাহ বিদ্যমান থাকাকালে যদি কোন ব্যক্তি অন্য কোন বিবাহে চুক্তিবদ্ধ হয় তবে তা শাস্তিযোগ্য অপরাধ হবে এবং উক্ত বিবাহ আইনে নিবন্ধিত হবে না।

উক্ত আইনে আরও বলা আছে, কোন ব্যক্তি সালিশী কাউন্সিলের অনুমতি ব্যতীত অন্য কোন বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তিনি অবিলম্বে বিদ্যমান স্ত্রী বা স্ত্রীদের অপরিশোধিত মোহরানার সম্পূর্ণ টাকা প্রদান করবেন। অন্যথায় দেনমোহরের টাকা বকেয়া ভূমি রাজস্ব হিসেবে তা আদায়যোগ্য হবে। এবং আনীত অভিযোগে দোষী সাব্যস্ত হলে উক্ত ব্যক্তি এক বৎসর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ডে বা ১০ (দশ হাজার) টাকা পর্যন্ত অর্থদণ্ডে বা উভয়দণ্ডে দণ্ডিত হবেন।

~ রাসেল বিশ্বাস
অ্যাডভোকেট,
জেলা ও দায়রা জজ আদালত, চট্টগ্রাম।
মোবাইল : ০১৭৪৬-০২২৫৫০





#বহু_বিবাহ #মুসলিম_আইন #Polygamy #Muslim_Law #আইন #বাংলাদেশ #Law #বাংলাদেশ

Comments

Popular posts from this blog

বাংলাদেশে কোর্ট ম্যারেজ: আইন, প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র ও খরচ