পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩ (সংক্ষেপে)
বয়সজনিত কারণে অক্ষম পিতা-মাতার দেখভাল নিশ্চিত করতে সরকার পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩ প্রণয়ন করে।
🔹 ভরণ-পোষণ অর্থ: সক্ষম সন্তান কর্তৃক পিতা-মাতার খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বসবাস ও সঙ্গ প্রদান।
🔹 ধারা ৩ অনুযায়ী দায়িত্ব:
প্রত্যেক সক্ষম সন্তানকে পিতা-মাতার ভরণ-পোষণ নিশ্চিত করতে হবে।
একাধিক সন্তান থাকলে পরামর্শক্রমে দায়িত্ব ভাগ হবে।
সন্তানদের পিতা-মাতার সাথে একই স্থানে বসবাস নিশ্চিত করতে হবে।
ইচ্ছার বিরুদ্ধে বৃদ্ধ নিবাসে পাঠানো যাবে না।
নিয়মিত খোঁজখবর, চিকিৎসা ও পরিচর্যা করতে হবে।
পৃথকভাবে থাকলে সাক্ষাৎ ও অর্থ সহায়তা দিতে হবে।
প্রয়োজনে দাদা-দাদী ও নানা-নানীকেও ভরণ-পোষণ করতে হবে।
🔹 শাস্তি (ধারা ৫):
ভরণ-পোষণ না করলে সর্বোচ্চ ১ লক্ষ টাকা জরিমানা বা ৩ মাস কারাদণ্ড।
সহযোগিতা না করলে বা বাধা দিলে একই দণ্ড প্রযোজ্য।
🔹 বিচার:
এই অপরাধ আমলযোগ্য, জামিনযোগ্য ও আপোষযোগ্য।
পিতা-মাতা বা অভিভাবকের লিখিত অভিযোগ ছাড়া মামলা গ্রহণযোগ্য নয়।
~ Russell Biswas
Judges' Court, Chittagong
📞 01746-022550
#পিতা_মাতার_ভরণপোষণ #বাংলাদেশ_আইন #MaintenanceLaw #ParentsRights
Comments
Post a Comment