পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ – সংক্ষেপে
বাংলাদেশ সরকার নারী ও শিশুর সমঅধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ প্রণয়ন করে।
পারিবারিক সহিংসতা বলতে পারিবারিক সম্পর্কযুক্ত কোনো ব্যক্তি কর্তৃক নারী বা শিশুর প্রতি শারীরিক, মানসিক, যৌন বা আর্থিক নির্যাতনকে বোঝায়।
🔹 ধারা ১১: সংক্ষুব্ধ ব্যক্তি বা তাঁর পক্ষে কেউ আদালতে প্রতিকার চেয়ে আবেদন করতে পারেন।
🔹 ধারা ১০: অংশীদারী বাসগৃহে সংক্ষুব্ধ ব্যক্তির বসবাসের অধিকার রয়েছে।
🔹 ধারা ১৩: আদালত একতরফাভাবে অন্তর্বর্তীকালীন সুরক্ষা আদেশ দিতে পারে এবং প্রতিপক্ষকে কারণ দর্শানোর নির্দেশ দিতে পারে।
🔹 ধারা ১৪: শুনানির পর আদালত স্থায়ী সুরক্ষা আদেশ প্রদান করতে পারেন।
🔹 ধারা ১৫: আদালত প্রয়োজনে বসবাস আদেশ দিতে পারেন।
🔹 ধারা ১৬: সংক্ষুব্ধ ব্যক্তি ক্ষতিপূরণ চেয়ে আবেদন করতে পারেন।
🔹 ধারা ৩০: সুরক্ষা আদেশ লঙ্ঘন করলে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড বা ১০,০০০ টাকা জরিমানা, পুনরায় করলে সর্বোচ্চ ২ বছর কারাদণ্ড বা ১ লক্ষ টাকা জরিমানা হতে পারে।
এই আইনের মামলা জুডিসিয়াল বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচার্য।
~ রাসেল বিশ্বাস
অ্যাডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, চট্টগ্রাম।
📞 ০১৭৪৬-০২২৫৫০
Comments
Post a Comment