Posts

Showing posts from November, 2024

ভূমি জালিয়াতি অপরাধ ও শাস্তি

Image
ভূমি সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধ ও প্রতিকারের উদ্দেশ্যে বাংলাদেশ সরকার ২০২৩ সালে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ নামে একটি নতুন আইন প্রণয়ন করেন। এই আইনের ৫ ধারায় ভূমি জালিয়াতি সংক্রান্ত অপরাধ ও শাস্তির বর্ণনা আছে।  জালিয়াতি (Forgery) কি? দণ্ডবিধির ৪৬৩ ধারা অনুযায়ী কোন ব্যক্তি যখন অন্য কোন ব্যক্তি বা জনসাধারণের ক্ষতিসাধন করতে বা কোন দাবী বা অধিকার সমর্থন করতে বা কাউকে চুক্তি সম্পাদনে বাধ্য করতে বা প্রতারণা করতে কোন দলিল বা দলিলের অংশ প্রস্তুত করে তখন উক্ত ব্যক্তি জালিয়াতি (Forgery) করেছে বলে গণ্য হবে। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ৫ ধারায় ভূমি জালিয়াতির উল্লেখ আছে। এখানে বলা আছে, ভূমি হস্তান্তর, জরিপ, রেকর্ড হালনাগাদকরণ বা ব্যবস্থাপনা সংক্রান্ত নিম্নবর্ণিত যে কোনো কার্য ভূমি জালিয়াতি সংক্রান্ত অপরাধ বলে গণ্য হবে, যেমন:- (ক) কোনো ব্যক্তির ক্ষতিসাধন করার উদ্দেশ্যে অন্য কোনো ব্যক্তিকে কোনো সম্পত্তি পরিত্যাগ বা চুক্তি সম্পাদন করতে বাধ্য করার অথবা প্রতারণা করার অভিপ্রায়ে কোনো মিথ্যা দলিল সৃজন করা; (খ) কোনো দলিল সম্পাদিত হওয়ার পর আইনানুগ কর্তৃত্ব ব্যতিরেকে, অসাধু বা প্...

ভূমি প্রতারণা অপরাধ ও শাস্তি

Image
ভূমি সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধ ও প্রতিকারের উদ্দেশ্যে বাংলাদেশ সরকার ২০২৩ সালে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ নামে একটি নতুন আইন প্রণয়ন করেন।  এই আইনের ৪ ধারায় ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ ও শাস্তির বর্ণনা আছে।  প্রতারণা (Cheating) কি?  দণ্ডবিধির ৪১৫ ধারায় প্রতারণা (Cheating) এর সংজ্ঞা দেওয়া আছে। সাধারণত যদি কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তিকে ছলনা করে অসাধুভাবে কোন ব্যক্তির নিকট কোন সম্পত্তি প্রদানে প্ররোচিত করে যার ফলে ভুক্তভোগী ব্যক্তির ক্ষতির সম্ভাবনা থাকে তবে উক্ত ছলনাকারী ব্যক্তি প্রতারণা করেছে বলে গণ্য হবে।  ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ৪ ধারা অনুসারে, ভূমি হস্তান্তর, জরিপ, রেকর্ড হালনাগাদকরণ বা ব্যবস্থাপনা বিষয়ে নিম্নবর্ণিত যে কোনো কার্য ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ বলে গণ্য হবে, যেমন:-  (ক) অন্যের মালিকানাধীন ভূমি স্বীয় মালিকানাধীন ভূমি হিসাবে প্রচার করা;  (খ) তথ্য গোপন করে কোনো ভূমি কোনো ব্যক্তি বরাবর হস্তান্তর বা সমর্পণ করা;  (গ) স্বীয় মালিকানাধীন ভূমির অতিরিক্ত ভূমি বা অন্যের মালিকানাধীন ভূমি কোনো ব্যক্তি বরাবর হস্তান্তর...